সংবাদ শিরোনাম :
Logo পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের Logo নারায়ণগঞ্জ ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ১৪ নভেম্বর নির্বাচন  Logo শেরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা  Logo নারায়ণগঞ্জ বন্দরে ১১ মামলার আসামি চোক্কা খোকন গ্রেফতার Logo খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩ Logo দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য Logo মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা,সহ আটক ২ Logo কালাইয়ে প্রাথমিক বিদ্যালয় কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

ডোমারে ট্রাক ও ব্যাটারি চালিত মিথিলার সংঘর্ষে নিহত-১, আহত-২

ভোরের দিগন্ত ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ১৮৫ বার পঠিত

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে দ্রুতগতির ট্রাক ও ব্যাটারিচালিত মিথিলার সংঘর্ষে ভোলা (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ বাজার সংলগ্ন ডোমার-দেবীগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে। এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হন। আহতদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

জানা যায়, আনুমানিক সকাল পৌনে ১০টায় ডোমারের দিকে ব্যাটারিচালিত মিথিলাটি ইউনিয়ন পরিষদ বাজার আসলে দেবীগঞ্জ গামী দ্রুতগতির একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ভোলা নামের ঐ ব্যক্তিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত মোঃ ভোলা (৩৮) পঞ্চগড়ের বোদা উপজেলার চিলাপাড়া এলাকার মৃত আজমল হোসেনের পুত্র। এছাড়া আহতরা হলেন- পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মেকারপাড়া এলাকার মৃত আফজাল হোসেনের পুত্র জমশের আলী (৪৫) ও বোদা উপজেলার চিলাপাড়া এলাকার জামাল মিয়া (৫০)।

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত সহ ডোমার থানা সুত্রে জানা যায়, আহতদের একজন মৃত্যুবরণ করেন। বাকিরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দুর্ঘটনার শিকার ব্যাটারিচালিত মিথিলাটি উদ্ধার করা গেলেও ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

ট্যাগস :

ডোমারে ট্রাক ও ব্যাটারি চালিত মিথিলার সংঘর্ষে নিহত-১, আহত-২

আপডেট সময় : ১২:১৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪