সংবাদ শিরোনাম :
Logo পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের Logo নারায়ণগঞ্জ ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ১৪ নভেম্বর নির্বাচন  Logo শেরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা  Logo নারায়ণগঞ্জ বন্দরে ১১ মামলার আসামি চোক্কা খোকন গ্রেফতার Logo খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩ Logo দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য Logo মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা,সহ আটক ২ Logo কালাইয়ে প্রাথমিক বিদ্যালয় কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

সাংবাদিক নাদিম হত্যা অবশেষে জেল থেকে বের হলেন বাবু চেয়ারম্যান 

ভোরের দিগন্ত ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ৩৩৯ বার পঠিত

জেলা প্রতিনিধি, জামালপুর:

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল বাবু অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (১০ জুলাই) বিকেল ৫টায় জামালপুর জেলা কারাগার থেকে তিনি বের হয়ে আসেন। এসময় জেলগেটে তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। সন্ধ্যায় জেলার আবু ফাত্তাহ মুঠোফোনে জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

জেলার আবু ফাত্তাহ বলেন, বিকেল ৪টায় বাবু চেয়ারম্যানের জামিনের নথিপত্র হাতে পাই। পরে বিকেল ৫টায় তিনি জেল থেকে বের হয়ে আসেন।

এর আগে, তাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রোববার (৩০ জুন) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে এ দিন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ জগলুল কবির। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে হাইকোর্ট তাকে জামিন দিলেও আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।

গত বছরের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ১৬ জুন দুই দফা জানাজার পর বকশীগঞ্জের গুমেরচর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সাংবাদিক নাদিমকে।

ঘটনায় ১৭ জুন বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেন তার স্ত্রী মনিরা বেগম। বকশিগঞ্জ থানা পুলিশ থেকে জেলা গোয়েন্দা পুলিশের পর এখন মামলাটির তদন্ত করছে সিআইডি।

ট্যাগস :

সাংবাদিক নাদিম হত্যা অবশেষে জেল থেকে বের হলেন বাবু চেয়ারম্যান 

আপডেট সময় : ০৯:১৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪