সংবাদ শিরোনাম :
Logo পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের Logo নারায়ণগঞ্জ ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ১৪ নভেম্বর নির্বাচন  Logo শেরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা  Logo নারায়ণগঞ্জ বন্দরে ১১ মামলার আসামি চোক্কা খোকন গ্রেফতার Logo খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩ Logo দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য Logo মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা,সহ আটক ২ Logo কালাইয়ে প্রাথমিক বিদ্যালয় কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

ইসলামপুর ব্রহ্মপুত্র নদীর তীব্র ভাঙ্গন-আতংকে এলাকাবাসী

ভোরের দিগন্ত ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ২৫৩ বার পঠিত

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে পৌর শহরে পাথরঘাটার ব্রহ্মপুত্রের শাখা নদীটি হঠাৎ করে তীব্র ভাঙ্গন দেখে দিয়েছে। এতে আতংকে রয়েছে এলাকাবাসী।

শনিবার (৪সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়,পাথরঘাটা ব্রীজ থেকে সিরাজাবাদ ব্রীজ পর্যন্ত এলাকায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে।  ভাঙ্গন কবলিত  স্থানে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নদী ভাংগন রোধে নিজস্ব অর্থায়নে বাঁশ ও বালু ভর্তি কিছু বস্তা দিয়ে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছে।

আরোও দেখা যায়, নদীর দুই পাড় ভাংগনের ফলে, কৃষকদের রোপনকৃত আমন ধান ক্ষেত ব্রহ্মপুত্রের শাখা নদীতে ভেসে যাচ্ছে । তীব্র ভাঙ্গনের ফলে পানির নিচে তাদের ফসলি জমি তলিয়ে যাচ্ছে এতে কৃষকের ফসল উৎপাদন একেবারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় বাসিন্দা সাংবাদিক হোসেন শাহ্ ফকির বলেন, ছোট বেলায় আমরা দেখিছি ব্রহ্মপুত্র নদীর পানি যমুনা নদীতে গিয়েছে। এখন দেখি তার উল্টো চিত্র যমুনার পানি ব্রহ্মপুত্রের দিকে ধেয়ে আসছে। পাথর ঘাটা এলাকায় ব্রহ্মপুত্রের একটি শাখা নদী এখানে হঠাৎ করে তীব্র ভাঙ্গন দেখা দেওয়ায় নদী পাড়ে বসবাসরত এলাকাবাসীর মাঝে দুশ্চিন্তা ও আতংক বিরাজ করছে। এভাবে নদীর পাড় ভাঙ্গতে থাকলে ভয়াবহরোপ ধারণ করবে।

মৌজাজাল্লা গ্রামের জহুরুল শাহ ফকির,শহিদ আলী শাহ ফকির ও নজরুল আকন্দ বলেন, হঠাৎ করে পাথরঘাটা ব্রীজ থেকে সিরাজাবাদ ব্রীজ পর্যন্ত নদীর দুই পাড় প্রচন্ডভাবে ভাঙ্গন দেখা দিয়েছে। আমরা নদী পাড়ের পাশে বসবাস করায় এ ভাঙ্গন দেখে খু্বই আতংকের মধ্যে রয়েছি। নদী ভাঙ্গনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আমাদের ভিটামাটি নদীগর্ভে চলে যাবে। তাই প্রশাসনের কাছে এ ভাঙ্গন রোধে সদয় হস্তক্ষেপ কামনা করছি।

এলাকাবাসীর অতি দ্রুত ভাঙ্গনরোধকল্পে প্রশাসনের প্রতি সদয় হস্তক্ষেপ কামনা করেন।

রোকনুজ্জামান সবুজ

জামালপুর।

ট্যাগস :

ইসলামপুর ব্রহ্মপুত্র নদীর তীব্র ভাঙ্গন-আতংকে এলাকাবাসী

আপডেট সময় : ০৯:২৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫