সংবাদ শিরোনাম :
Logo পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের Logo নারায়ণগঞ্জ ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ১৪ নভেম্বর নির্বাচন  Logo শেরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা  Logo নারায়ণগঞ্জ বন্দরে ১১ মামলার আসামি চোক্কা খোকন গ্রেফতার Logo খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩ Logo দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য Logo মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা,সহ আটক ২ Logo কালাইয়ে প্রাথমিক বিদ্যালয় কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

রাণীনগরে ৮দফা দাবিতে নার্সের প্রতিকী শাট-ডাউন, সেবা বঞ্চিত রোগীরা

ভোরের দিগন্ত ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ২৬৬ বার পঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করণের অপচেষ্টার প্রতিবাদে এবং ৮দফা দাবিতে নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা প্রতিকী শাট-ডাউন কর্মসূচি পালন করেছে। রোববার সকাল ১০টায় বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) রাণীনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি পালন করেন তারা।

দুই ঘন্টাব্যাপী নার্সদের প্রতিকী শাট-ডাউন কর্মসূচিকে ঘিরে সেবা বঞ্চিত হন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা বিভিন্ন রোগী।

পূর্ব নির্ধারিত এ কর্মসূচিতে নার্সরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স তসলিমা আক্তার, মুক্তার আলী, সীমা আক্তার, মাহফুজা আক্তার, শারমিন আক্তারসহ অনেকেই।

এ সময় বক্তরা বলেন, নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করণের অপচেষ্টার প্রতিবাদে এবং ৮দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের ন্যায় আমরা রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নাসিং কর্মকর্তাবৃন্দ প্রতিকী শাট-ডাউন কর্মসূচি পালন করছি। আমাদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ না পেলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামীতে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

ট্যাগস :

রাণীনগরে ৮দফা দাবিতে নার্সের প্রতিকী শাট-ডাউন, সেবা বঞ্চিত রোগীরা

আপডেট সময় : ০৪:৪৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫