সংবাদ শিরোনাম :
Logo পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের Logo নারায়ণগঞ্জ ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ১৪ নভেম্বর নির্বাচন  Logo শেরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা  Logo নারায়ণগঞ্জ বন্দরে ১১ মামলার আসামি চোক্কা খোকন গ্রেফতার Logo খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩ Logo দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য Logo মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা,সহ আটক ২ Logo কালাইয়ে প্রাথমিক বিদ্যালয় কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

ফতুল্লার বিলাশনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

ভোরের দিগন্ত ডেস্ক :
  • আপডেট সময় : ১০:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ১৮৩ বার পঠিত

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা পরিষদ সংলগ্ন বিলাশনগর আবাসিক এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্দ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী,গনতন্ত্রের মা জননী এবং আপোসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ( ৬ জানুয়ারী ) বাদ আসর বিলাসনগর কাইস্যাবাড়ি এলাকায় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
স্থানীয় সকল বাসিন্দা,গনমান্য ব্যক্তি ও ব্যবসায়ীবৃন্দরা প্রয়াত এ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলঅদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয় বাসিন্দাদের মাঝে অনেকেই বলেন, কিছু কিছু মৃত্যু আমাদের সকলের বিবেককে নাড়া দেয়। যেমন দিয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে। যে মহীয়সী নারীর মৃত্যুতে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষের মাঝে শূন্যতা দেখা দিয়েছে। তিনি বাংলাদেশের একটি রাজনৈতিক দলের প্রধান হলেও মুলত তিনি ছিলেন এদেশের গনতন্ত্রকামী মানুষের নেত্রী। যিনি শুধু দেশের কল্যানেই রাজনীতি করেছেন দীর্ঘদিন। ওনার মত মহীয়সী নারী আরকটি এ বাংলার জমিনে জন্ম নিবে কিনা সেটা আল্লাহপাক ভাল বলতে পারেন। আমরা দলমত নির্বিশেষে তার রুহের মাগফেরাত কামনা করছি।
মিলাদ ও দোয়া শেষে আগতদের মাঝে রান্না করা খিচুরী বিতরন করা হয়।

ট্যাগস :

ফতুল্লার বিলাশনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

আপডেট সময় : ১০:১৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬