সংবাদ শিরোনাম :
Logo পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের Logo নারায়ণগঞ্জ ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ১৪ নভেম্বর নির্বাচন  Logo শেরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা  Logo নারায়ণগঞ্জ বন্দরে ১১ মামলার আসামি চোক্কা খোকন গ্রেফতার Logo খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩ Logo দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য Logo মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা,সহ আটক ২ Logo কালাইয়ে প্রাথমিক বিদ্যালয় কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

নীলফামারীতে আনসার ও ভিডিপি সদস্যাদের নির্বাচনী ব্রিফিং

ভোরের দিগন্ত ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৩১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ২৫১ বার পঠিত

মোঃ সাহিদুল ইসলাম নীলফামারী প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলা আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের জন্য বিশেষ নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে সকাল ১১টায় উপজেলা হেলীপোর্ট মাঠে আয়োজিত এ ব্রিফিং সভায় নির্বাচনী ডিউটি পালনকৃত আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা অংশগ্রহণ করেন।

ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মাজহারুল ইসলাম ভূঁইয়া পিভিএম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নিয়াজ মেহেদী সহকারী পুলিশ সুপার ডোমার, মোঃ হাবিবুল্লা অফিসার্স ইনচার্জ ডোমার থানা,মোহাম্মদ আলী হাবিলদার বিজিবি।

এ ছাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা প্রশিক্ষক আব্দুল আউয়াল, উপজেলা প্রশিক্ষক রুবিনা প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্রিফিং সভায় বক্তারা বলেন, ‘গণতন্ত্রের মূল ভিত্তি হলো একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব শুধু নিরাপত্তা দেওয়া নয়, বরং জনগণের আস্থা অর্জন করে ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরি করা।’
তারা আরও বলেন, ‘ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গুজব ও বিশৃঙ্খলা প্রতিরোধ, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।’
সভায় নির্বাচনকালীন আচরণবিধি, দায়িত্ব বণ্টন, দায়িত্ব পালনের কৌশল, জরুরি পরিস্থিতিতে করণীয়, ভোটকেন্দ্র নিরাপত্তা ব্যবস্থাপনা ও সমন্বিত নিরাপত্তা কাঠামো বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে দায়িত্ব পালনে সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় এবং একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভা জুড়ে আনসার ও ভিডিপি সদস্যদের শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি, দায়িত্ববোধ এবং নির্বাচনী দায়িত্ব পালনে দৃঢ় প্রত্যয় স্পষ্টভাবে ফুটে ওঠে।

ট্যাগস :

নীলফামারীতে আনসার ও ভিডিপি সদস্যাদের নির্বাচনী ব্রিফিং

আপডেট সময় : ১১:৩১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬