সংবাদ শিরোনাম :
Logo পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের Logo নারায়ণগঞ্জ ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ১৪ নভেম্বর নির্বাচন  Logo শেরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা  Logo নারায়ণগঞ্জ বন্দরে ১১ মামলার আসামি চোক্কা খোকন গ্রেফতার Logo খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩ Logo দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য Logo মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা,সহ আটক ২ Logo কালাইয়ে প্রাথমিক বিদ্যালয় কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

নারায়ণগঞ্জ ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ভোরের দিগন্ত ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১১৫ বার পঠিত

ফতুল্লা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি অবৈধ গাঁজাসহ আসমা বেগম (৩৭) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টার সময় ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ধর্মগঞ্জ গুদারাঘাট টোল আদায়ের ঘরের সামনের রাস্তায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত আসমা বেগম সোনারগাঁও থানার নয়াপুর এলাকার মৃত আবু কালামের মেয়ে এবং ইলিয়াস মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মগঞ্জ গুদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে আসমা বেগমকে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর তাঁর পূর্বের অপরাধের রেকর্ড যাচাই করা হলে তাঁর বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলার তথ্য পাওয়া যায়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: তারেক আল মেহেদী জানান,এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :

নারায়ণগঞ্জ ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬