সংবাদ শিরোনাম :
Logo পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের Logo নারায়ণগঞ্জ ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ১৪ নভেম্বর নির্বাচন  Logo শেরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা  Logo নারায়ণগঞ্জ বন্দরে ১১ মামলার আসামি চোক্কা খোকন গ্রেফতার Logo খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩ Logo দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য Logo মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা,সহ আটক ২ Logo কালাইয়ে প্রাথমিক বিদ্যালয় কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

নারায়ণগঞ্জ চাষাঢ়ায় হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে তৈরী পোশাক

ভোরের দিগন্ত ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ১৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদকঃ

  • নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে তৈরী পোশাক, কনফেকশনারী ও মোবাইল সার্ভিসিং সহ ২০টি দোকান ঘর। খবরপেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকালে চাষাঢ়ার হকার্স মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৬টায় হঠাৎ  মার্কেটের ভেতরের দোকানে আগুনের সূত্রপাত। এতে মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় তৈরী পোশাকের ঘর, জুতার দোকান, কনফেকশনারী ও ব্যাটারীর দোকান। খবরপেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা  ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
    মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, আগুনের খবরপেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমান এখনো নিরূপণ করা যায়নি। কোন হতাহতের খবর  পাওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ট্যাগস :

নারায়ণগঞ্জ চাষাঢ়ায় হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে তৈরী পোশাক

আপডেট সময় : ০৫:০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫