সংবাদ শিরোনাম :
Logo পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের Logo নারায়ণগঞ্জ ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ১৪ নভেম্বর নির্বাচন  Logo শেরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা  Logo নারায়ণগঞ্জ বন্দরে ১১ মামলার আসামি চোক্কা খোকন গ্রেফতার Logo খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩ Logo দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য Logo মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা,সহ আটক ২ Logo কালাইয়ে প্রাথমিক বিদ্যালয় কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

ইসলামপুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

ভোরের দিগন্ত ডেস্ক :
  • আপডেট সময় : ১০:১৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ১৯১ বার পঠিত

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে চাঁদাবাজি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে ও অপপ্রচারকারী মনিরুজ্জামান আলমকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীরা।

শনিবার (৩০আগষ্ট) দুপুরে ইসলামপুর বাজারের বণিক সমিতির আয়োজনে ইসলামপুর বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন,মনিরুজ্জামান আলম নামের এক প্রতারক উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান সাংবাদিক সুধীজন ও ব্যাবসায়ীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে জিম্মি করে চাঁদা আদায় করছে। তাই তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন,সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,উপজেলা বিএনপির পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার,ইসলামপুর প্রেসক্লাব সভাপতি মোরাদুজ্জামান মোরাদ,ফিরুজ খান লোহানী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আবির আহাম্মদ বিপুল মাষ্টার।

এসময় বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকারসহ বাজারের সকল ব্যাবসায়ী ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইসলামপুর থানা অফিসার ইনচার্জের নিকট স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।

ট্যাগস :

ইসলামপুরে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় : ১০:১৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫