সংবাদ শিরোনাম :
Logo পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের Logo নারায়ণগঞ্জ ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ১৪ নভেম্বর নির্বাচন  Logo শেরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা  Logo নারায়ণগঞ্জ বন্দরে ১১ মামলার আসামি চোক্কা খোকন গ্রেফতার Logo খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩ Logo দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য Logo মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা,সহ আটক ২ Logo কালাইয়ে প্রাথমিক বিদ্যালয় কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

আবু সাঈদ হত্যা মামলার আসামি আকাশকে আটক করেছে ইসলামপুর থানা-পুলিশ 

ভোরের দিগন্ত ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৭ বার পঠিত

রোকনুজ্জামান সবুজ জামালপুর  : জামালপুরের ইসলামপুরে পুলিশের হাতে আটক হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি ইমরান চৌধুরী আকাশ (২৪)। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তিনি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলারও এজাহারভুক্ত আসামি।

গতকাল শনিবার দিবাগত গভীর রাতে ডেভিল হান্ট অপারেশনে বিশেষ অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাঁকে আটক করে ইসলামপুর থানা-পুলিশ।

রোববার(১৬ফেব্রুয়ারি)আটক ইমরান চৌধুরী আকাশকে

ইসলামপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর আদালতে সোপর্দ করবে পুলিশ।

আটক ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ ইসলামপুর উপজেলা ছাত্রলীগের ১ নম্বর সদস্য পদেও দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ইসলামপুর সদর ইউনিয়নের গংগাপাড়া গ্রামের শাহে নেওয়াজ চৌধুরীর ছেলে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন,’আটক ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ আবু সাঈদ হত্যার এজাহারভুক্ত আসামি। তাঁকে গত ১৪ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় ৩২ নেতা-কর্মীর নামোল্লেখে সন্ত্রাসবিরোধী আইনে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।’

ট্যাগস :

আবু সাঈদ হত্যা মামলার আসামি আকাশকে আটক করেছে ইসলামপুর থানা-পুলিশ 

আপডেট সময় : ০৪:৩৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫