সংবাদ শিরোনাম :
Logo পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের Logo নারায়ণগঞ্জ ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ১৪ নভেম্বর নির্বাচন  Logo শেরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা  Logo নারায়ণগঞ্জ বন্দরে ১১ মামলার আসামি চোক্কা খোকন গ্রেফতার Logo খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩ Logo দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য Logo মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা,সহ আটক ২ Logo কালাইয়ে প্রাথমিক বিদ্যালয় কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

নারায়ণগঞ্জে জেএমবি’র দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড

ভোরের দিগন্ত ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ১৩৫ বার পঠিত

নারায়ণগঞ্জে জেএমবি’র দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনায় সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মাজাহিদিন বাংলাদেশ (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। দুপুরে আসামীর উপস্থিতে অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভুঁইয়া এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরগুনার বান্দরগাছিয়া এলাকার আব্দুল রহিম আকন্দের ছেলে তানভীর ওরফে মেহেদী ওরফে আবীর ওরফে মুশফিক ও রংপুরের কোতয়ালীর মাহিগঞ্জ এলাকার কাশেম আলীর ছেলে জহুরুল ইসলাম ওরফে জাহিদ ওরফে বাদল।

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান,২০০৯ সালের ২৫ শে অক্টোবর রূপগঞ্জ উপজেলার আড়িয়াবো এলাকা থেকে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। পরে রূপগঞ্জ থানার দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ১২জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত।

ট্যাগস :

নারায়ণগঞ্জে জেএমবি’র দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ১১:০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪