সংবাদ শিরোনাম :
Logo পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের Logo নারায়ণগঞ্জ ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ১৪ নভেম্বর নির্বাচন  Logo শেরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা  Logo নারায়ণগঞ্জ বন্দরে ১১ মামলার আসামি চোক্কা খোকন গ্রেফতার Logo খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩ Logo দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য Logo মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা,সহ আটক ২ Logo কালাইয়ে প্রাথমিক বিদ্যালয় কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

এক সপ্তাহে রেমিট্যান্স এলো ৭২ কোটি ৬২ লাখ ডলার

ভোরের দিগন্ত ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ৪৫৩ বার পঠিত

এক সপ্তাহে রেমিট্যান্স এলো ৭২ কোটি ৬২ লাখ ডলার

চলতি মাসের প্রথম ৭ দিনে দেশে বৈধ পথে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৭২ কোটি ৬২ লাখ ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৩৭ লাখ ডলার। রোববার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

এতে দেখা গেছে, জুনের প্রথম সপ্তাহে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ২৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এক কোটি ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭১ কোটি ৫৪ লাখ ১৩ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

এছাড়া দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে চলতি মাসের প্রথম ৭ দিনে একক ব্যাংক হিসাবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৫ কোটি ৯১ লাখ ডলারের ওপরে।

চলতি জুন মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৭২ কোটি ৬২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত মে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম ৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ৫৬ কোটি ৯৮ লাখ, ৫১ কোটি ১৭ লাখ, ৪৪ কোটি ৮৭ লাখ, ৪৯ কোটি ১৪ লাখ ও ৫৩ কোটি ৪১ লাখ মার্কিন ডলার। সে হিসাবে চলতি মাসে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।

সংশ্লিষ্টরা বলছেন, ধর্মীয় উৎসবগুলোকে সামনে রেখে দেশের অভিবাসী কর্মীরা সাধারণত বেশি অর্থ পাঠান। তাই ঈদুল আজহা বা কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

ট্যাগস :

এক সপ্তাহে রেমিট্যান্স এলো ৭২ কোটি ৬২ লাখ ডলার

আপডেট সময় : ০৯:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪