সংবাদ শিরোনাম :
Logo পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের Logo নারায়ণগঞ্জ ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ১৪ নভেম্বর নির্বাচন  Logo শেরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা  Logo নারায়ণগঞ্জ বন্দরে ১১ মামলার আসামি চোক্কা খোকন গ্রেফতার Logo খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩ Logo দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য Logo মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা,সহ আটক ২ Logo কালাইয়ে প্রাথমিক বিদ্যালয় কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

দেওয়ানগঞ্জে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ

ভোরের দিগন্ত ডেস্ক :
  • আপডেট সময় : ১০:১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৪৫৯ বার পঠিত

জামালপুরের

দেওয়ানগঞ্জ উপজেলার ডাকড়াগ্রামে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে নির্যাতন ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রতিবন্ধী মুখলেস মন্ডল এর মেয়ে মুসলিমা বেগম (২০) বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ মডেল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রায় দুই বছর আগে মুসলিমা বেগমের সঙ্গে ইসলামী শরীয়ত ও রেজিস্ট্রি কাবিননামা মোতাবেক বিবাহ হয় নজরুল ইসলামের ছেলে মো. ইমানুর রহমান (২৩) এর সাথে। বিবাহের সময় মুসলিমার পরিবার সংসার সাজানোর জন্য আসবাবপত্র, গহনা এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা দেন। বর্তমানে তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা।

অভিযোগে বলা হয়, বিবাহের পর থেকেই স্বামী ইমানুর রহমানসহ শ্বশুরবাড়ির সদস্যরা যৌতুকের দাবিতে তাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। এক পর্যায়ে তারা ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় একাধিকবার মারধরের শিকার হন তিনি। সর্বশেষ গত ১ আগস্ট সকাল ১০টার দিকে স্বামী ও শ্বশুরবাড়ির অন্যরা তাকে মারধর করে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি বাবার বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, স্বামী ইমানুর রহমান দ্বিতীয় বিয়ের হুমকিও দিচ্ছেন।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

দেওয়ানগঞ্জে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ

আপডেট সময় : ১০:১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫