সংবাদ শিরোনাম :
Logo পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের Logo নারায়ণগঞ্জ ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা ১৪ নভেম্বর নির্বাচন  Logo শেরপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা  Logo নারায়ণগঞ্জ বন্দরে ১১ মামলার আসামি চোক্কা খোকন গ্রেফতার Logo খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৩ Logo দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য Logo মরহুম কোরবান আলীর মৃত্যুবার্ষিকীতে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা,সহ আটক ২ Logo কালাইয়ে প্রাথমিক বিদ্যালয় কমিটির নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৮

রাণীনগরে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভোরের দিগন্ত ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬৪ বার পঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধাবর দিনব্যাপী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন নানা আয়োজন করেন।

বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেয়।

পরে অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী। সঞ্চালনায় ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন। প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এসএম আল-ফারুক জেমস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভা শেষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে কারাবরণকারী নেতাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয়।

ট্যাগস :

রাণীনগরে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট সময় : ১০:৪৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫