সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ চাষাঢ়ায় হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে তৈরী পোশাক
ভোরের দিগন্ত ডেস্ক :
- আপডেট সময় : ০৫:০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ১৬৬ বার পঠিত

- নিজস্ব প্রতিবেদকঃ
- নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে তৈরী পোশাক, কনফেকশনারী ও মোবাইল সার্ভিসিং সহ ২০টি দোকান ঘর। খবরপেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকালে চাষাঢ়ার হকার্স মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৬টায় হঠাৎ মার্কেটের ভেতরের দোকানে আগুনের সূত্রপাত। এতে মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় তৈরী পোশাকের ঘর, জুতার দোকান, কনফেকশনারী ও ব্যাটারীর দোকান। খবরপেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, আগুনের খবরপেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমান এখনো নিরূপণ করা যায়নি। কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।












