ইসলামপুর প্রতিনিধিঃ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে দুই যুবককে কারাদন্ড দিয়েছে নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে পৌরশহরে বেপারীপাড়া মোড়ে জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করেন।
এ সময় মাদক সেবন করা অবস্থায় সরাফত আলীর পুত্র ইমরান আলী (২৩) এবং শুনিল রাজভরের পুত্র রামু রাজভরকে(২৪) হাতেনাতে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রামু রাজভরকে ০২(দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড এবং ইমরান হোসেনকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।