রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানে সাথে সাংবাদিক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সোমবার (৭অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সহকারী ভূমি কর্মকর্তা মো.সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটন,সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী,সাধারণ সম্পাদক আজিজুর রহমান চৌধুরী, সহ সভাপতি রহিমা, লিয়াকত হোসাইন লায়ন,কোরবান আলী,ইয়ামিন মিয়া প্রমুখ।
বক্তারা শিক্ষা-স্বাস্থ্য,বাল্যবিবাহ আইন শৃঙ্খলা, অবকাঠামোসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান।